মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরে চীনের হুয়াংইয়ান তাও ও এর আশপাশের জলসীমায় আইনশৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করেছে চায়না কোস্ট গার্ড (সিসিজি)।
শনিবার সিসিজি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তারা হুয়াংইয়ান তাও এলাকার আঞ্চলিক জলসীমায় নিয়মিত আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করেছে। অবৈধভাবে অনুপ্রবেশকারী ও আইন লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক এলাকায় নিয়ন্ত্রণ বাড়িয়ে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২১ ফেব্রুয়ারি হুয়াংইয়ান তাওয়ের চীনা জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা ফিলিপাইনের কয়েকটি জাহাজকে সতর্কবার্তা দিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
দক্ষিণ চীন সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে টহল কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে চীন তার সার্বভৌম অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখছে বলে সিসিজি জানিয়েছে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
চীনের জলসীমা থেকে ফিলিপাইনি জাহাজ হটালো কোস্ট গার্ড
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.