Wednesday, April 15, 2026
Live

চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার বার্ষিক অধিবেশনের প্রস্তাবিত কর্মসূচি প্রকাশ

চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার বার্ষিক অধিবেশনের প্রস্তাবিত কর্মসূচি প্রকাশ

চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা চীনাগণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন সিপিপিসিসি-এর ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের প্রস্তাবিত প্রধান কর্মসূচি প্রকাশ করা হয়েছে। রোববার অনুষ্ঠিত সিপিপিসিসির জাতীয় কমিটির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে।

প্রস্তাবিত কর্মসূচিতে সিপিপিসিসির জাতীয় কমিটির স্থায়ী কমিটির কার্যবিবরণী প্রতিবেদন শোনা ও আলোচনা করা হবে। পাশাপাশি, আগের অধিবেশনের পর রাজনৈতিক উপদেষ্টাদের প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন করা হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া, সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্যরা জাতীয় গণ কংগ্রেস-এর ১৪তম অধিবেশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন এবং সরকারের কার্যবিবরণী প্রতিবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিয়ে আলোচনা করবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, তারা ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা নিয়েও আলোচনা করবেন। 

ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.