চীনে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে নতুন দিগন্ত

চীনে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে নতুন দিগন্ত
ফয়সল আবদুল্লাহ চীনে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করছে আলোভিত্তিক ফোটোপলিমারাইজেশন পদ্ধতি, যা তাৎক্ষণিক উৎপাদনের এক নতুন যুগের সূচনা করছে। প্রচলিত লেয়ার-বাই-লেয়ারের পরিবর্তে, এই প্রযুক্তিতে আলোকে সূক্ষ্ম নিয়ন্ত্রণকারী হিসেবে ব্যবহার করা হয়। এতে তরল ফোটোপলিমার রেজিনে নির্দিষ্ট অতিবেগুনি (ইউভি) আলোতে রাখা হলে তা সঙ্গে সঙ্গে কঠিন রূপ নেয়। এখানে ইউভি আলোটি উপাদান তৈরিতে কার্যত একটি ‘অন-অফ সুইচ’ হিসেবে কাজ করে। তাপ ও বাতাসনির্ভর প্রচলিত শুকানোর পদ্ধতির বদলে, ইউভি কিউরিং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করে দ্রুত ও নিয়ন্ত্রিত পলিমারাইজেশন সম্পন্ন করে। আর তাই এই পদ্ধতিতে প্রচলিত থ্রিডি প্রিন্টিংয়ের তুলনায় ২০ থেকে ১০০ গুণ দ্রুত উৎপাদন সম্ভব হচ্ছে। মাত্র দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ পণ্য তৈরি করা যাচ্ছে। চিয়াংসু প্রদেশের সুচৌ শহরের হাই-টেক প্রতিষ্ঠান পলিপলিমার এই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে রোবটের জন্য কাস্টমাইজড যন্ত্রাংশ তৈরি করছে। এর মধ্যে রয়েছে নমনীয় কিন্তু টেকসই ইলাস্টোমার কৃত্রিম মাংসপেশি। পলিপলিমারের সিইও ওয়াং ওয়েনবিন জানালেন, ‘উপাদানটি ধাক্কা শোষণ ও সুরক্ষা দিতে পারে। পাশাপাশি, এর ফাঁপা ল্যাটিস কাঠামোর কারণে তাপ সহজে ছড়িয়ে যায়। আরেকটি বড় সুবিধা হলো এর হালকা ওজন। কারণ এতে একই কাঠামোর ভেতরে অসংখ্য ল্যাটিস রয়েছে।’ এসব উপাদান আগেই প্রোগ্রাম করা যায় এবং নির্দিষ্ট কাঠামোগত, স্থিতিস্থাপক ও যান্ত্রিক চাহিদা অনুযায়ী প্রকৌশলগতভাবে নকশা করা সম্ভব। এর ফলে কাস্টমাইজড ও অন-ডিমান্ড উৎপাদনও করা যাচ্ছে। এ ছাড়া এ প্রযুক্তির প্রিন্টারে আছে ফোর্স সেন্সিং প্যারামিটার, যা এক গ্রাম ওজন বুঝেও প্রয়োজনীয় সংশোধন করতে পারে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.