চীন ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ সংবাদ বিজ্ঞপ্তি

চীন ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ সংবাদ বিজ্ঞপ্তি
ডিসেম্বর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জর্ডান হাশেমাইট কিংডমের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান আল-সাফাদির আমন্ত্রণে গত ১৪ থেকে ১৫ ডিসেম্বর জর্ডান সফর করেন। সফর শেষে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উভয় পক্ষ জোর দিয়ে বলেছে যে, দুই দেশের নেতারা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনবে। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার উচ্চ প্রশংসা করেন এবং উন্নয়নের নীতিগত লক্ষ্য অর্জনের জন্য সংলাপ ও সমন্বয় অব্যাহত রাখা এবং সহযোগিতা সম্প্রসারণে একমত হন। আলোচনায় অর্থনীতি ও বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, প্রতিরক্ষা, পরিবহন ও বিচারসহ ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলোতে সহযোগিতা গভীর করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন, যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সবুজ জ্বালানির মতো নতুন ক্ষেত্রগুলোতে সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের বিষয়টি স্থান পায়। একই সঙ্গে সংস্কৃতি, পর্যটন, তথ্যমাধ্যম, শিক্ষা ও শিক্ষার্থী বিনিময়, থিংক-ট্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। জর্ডান এক-চীন নীতির প্রতি তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলে যে, গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই চীনের একমাত্র বৈধ সরকার এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। উভয় দেশ বহুপাক্ষিক কূটনৈতিক মঞ্চে কার্যকর সহযোগিতা চালিয়ে যাচ্ছে এবং সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেয়। জর্ডান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ ও ধারণার প্রশংসা করে। দুই পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করে। তারা জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নকে অবশ্যই জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের ভিত্তিতে ১৯৬৭ সালের ৪ জুনের সীমান্ত অনুযায়ী, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকৃত রাজনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত করতে হবে। চীন–আরব দেশ সহযোগিতা ফোরাম চীন ও আরবের মধ্যে সক্রিয় সহযোগিতার একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জর্ডান ২০২৬ সালে দ্বিতীয় চীন–আরব শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য চীনের প্রতি সমর্থন জানায়। (শিশির/তৌহিদ/মুক্তা) 中华人民共和国和约旦哈希姆王国外交部长会谈联合新闻稿   应约旦哈希姆王国副首相兼外交大臣萨法迪邀请,中共中央政治局委员、中华人民共和国外交部长王毅于2025年12月14日至15日访问约旦。   双方强调,两国领导人愿加强合作,以积极造福友好的两国人民。双方对两国各领域合作水平表示赞赏,将继续对话协调,拓展合作,实现两国发展政策目标。 双方围绕深化两国经贸、基础设施、能源、防务、交通、司法等传统领域合作,挖掘科技创新、通信技术、数字经济、人工智能、绿色能源等新领域合作潜力,扩大在文化、旅游、新闻、教育和学生交流、智库等领域合作交流,进行了讨论。   约方重申坚持一个中国政策的立场,强调中华人民共和国政府是代表全中国的唯一合法政府,台湾是中国领土不可分割的一部分。 两国在多边外交场合开展了有效合作,强调继续加强协调配合的重要性。约方赞赏习近平主席提出的一系列重大倡议主张。   双方探讨了地区形势,以及加沙地带和约旦河西岸的局势发展。双方强调,应将落实加沙停火协议同旨在根据联合国有关决议建立以1967年6月4日边界为基础、以东耶路撒冷为首都、拥有主权的独立巴勒斯坦国的真正政治努力结合起来。   中国-阿拉伯国家合作论坛是中国同阿拉伯国家积极互动的综合平台,发挥了重要作用。约方支持中方于2026年举办第二届中国-阿拉伯国家峰会。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.