মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করা সবার দায়িত্ব এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় চীন প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জি–৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় জরুরি মজুত থেকে তেল ছাড়ার বিষয়টি আলোচনা হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে।
কুও চিয়াখুন বলেন, জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সব পক্ষেরই দায়িত্ব।
তিনি আরও বলেন, নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি- সিসিটিভি
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.