মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও উত্তেজনার কারণে সেখানে আটকে পড়া চীনের তাইওয়ানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে চীন।
মঙ্গলবার ভোরে ইস্তাম্বুল থেকে ‘চায়না ইস্টার্ন এয়ারলাইনস’-এর একটি বিশেষ ফ্লাইটে করে ৭০ জনের বেশি তাইওয়ানিজ নাগরিক চীনের শাংহাই বিমানবন্দরে এসে পৌঁছান।
তারা শাংহাইয়ে সাময়িক যাত্রাবিরতি করে মঙ্গলবার কানেক্টিং ফ্লাইটে তাইওয়ানের তাইপেই ও থাউইয়ান বিমানবন্দরে ফিরে যাবেন।
এটিই এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে চীনের মূল ভূখণ্ড হয়ে তাইওয়ানে ফিরে যাওয়া সবচেয়ে বড় বাসিন্দাদের দল। এর আগে প্রথম দফায় ১৯ জন এভাবে ফিরেছিলেন।
চীনের 'তাইওয়ান বিষয়ক দপ্তর'-এর মুখপাত্র চাং হান জানান, বিদেশে অবস্থানরত তাইওয়ানের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে চীন সব ধরনের ব্যবস্থা নেবে। কোনো বিপদে পড়লে তাইওয়ানের বাসিন্দারা সরাসরি চীনের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে পারবেন অথবা তাদের বিশেষ হটলাইন নম্বরে (১২৩০৮) ফোন করতে পারবেন।
তিনি আরও বলেন, তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন, যেকোনো সমস্যায় মাতৃভূমি (চীন) সবসময় তাদের পাশে থাকবে।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিজিটিএন
নিরাপদে ৭০-এর বেশি তাইওয়ানবাসী ফিরলেন চীনে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.