ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ উদ্বোধন

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবারের মতো ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ এর উদ্বোধন হয়েছে। মেলা চলবে ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে এ মেলায় সহযোগিতা করছে বিটিআরসি, বিটিসিএল, টেলিটক, বিএসসিসিএল, বিসিএসসিএল, ডাক বিভাগ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি।

৩ দিনব্যাপী এ মেলা চলবে সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত। মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে।

মেলায় ফাইভজিসহ আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইসের প্রদর্শন করা হচ্ছে মেলায়। মেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মেলার উদ্বোধন করেছেন।

১০০টি স্টল, মিনি প্যাভিলিয়ন ও প্যাভিলিয়ন নিয়ে মেলায় ৩৫ থেকে ৪০টি আইএসপি প্রতিষ্ঠান, প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে (এক ক্যাবলে ল্যান্ডফোনের লাইন, ইন্টারনেট ও ডিশ সংযোগ), মোবাইল অ্যাপস, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও প্রযুক্তি ইত্যাদি প্রদর্শন করা হচ্ছে। দেশে উৎপাদিত পণ্যও প্রদর্শন করা হচ্ছে মেলায়।

শিশুদের প্রোগ্রামিং, রোবটিক্স, টেলিমেডিসিন ও টেলিকম বিভাগের প্রতিষ্ঠানসমূহের সেবা প্রদর্শন করা হবে মেলায়।
এ ছাড়া থাকবে ডিজিটাল উদ্যোক্তা সম্মেলন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। ট্যালেন্ট গ্যাপ, ডিজিটাল অর্থনীতি, ডিজিটাল গ্রোথ, স্মার্ট সিটি, এসডিজির অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনাও থাকবে।

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

ডেস্ক সম্পাদক

বিভিন্ন বিষয়ে লেখালেখি ও সম্পাদনায় ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.