বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসে রুশ ও চীনা কূটনীতিকদের অংশগ্রহণে এক আনন্দঘন যৌথ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই বন্ধুপ্রতিম দেশের দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন। দিনব্যাপী আয়োজনে ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বড়দের পাশাপাশি শিশুরাও বেশ আনন্দ নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী সকলের হাতে স্মারক সার্টিফিকেট তুলে দেওয়া হয়। রাশিয়া ও চীন দূতাবাসের মধ্যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখন একটি চমৎকার ঐতিহ্যে পরিণত হয়েছে। তবে এবারের আয়োজনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
২০২৬ সালটি মূলত রাশিয়া ও চীনের মধ্যে 'সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও সহযোগিতামূলক চুক্তি'র ২৫তম বার্ষিকীর বছর। ২০০১ সালের ১৬ জুলাই স্বাক্ষরিত এই চুক্তিটি মস্কো এবং বেইজিংয়ের মধ্যে গঠনমূলক সহযোগিতা ও ব্যাপক অংশীদারিত্বের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে আসছে।
নাহার/আজাদ তথ্য ও ছবি- চীনা দূতাবাস