এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে অনুষ্ঠিত তাইওয়ান স্বদেশিদের সামাজিক সংগঠনগুলোর সপ্তম ফোরামে অংশ নিয়ে জাতীয় পুনরেকত্রীকরণ ও আন্তঃপ্রণালী সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং।
শুক্রবার আয়োজিত এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন যুগে তাইওয়ান প্রশ্ন সমাধানে চীনের কমিউনিস্ট পার্টির সামগ্রিক নীতি দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ‘এক-চীন নীতি’ ও ১৯৯২ সালের ঐকমত্যে অটল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওয়াং হুনিং আরও বলেন, চীন ও তাইওয়ানের জনগণের মধ্যে ঐক্য জোরদার করে আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং জাতীয় পুনরেকত্রীকরণের মহান লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, তাইওয়ানের জনগণ ইতিহাসের ধারা অনুধাবন করে বিচ্ছিন্নতাবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে এবং মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণে আত্মবিশ্বাস ও অঙ্গীকার আরও শক্তিশালী করবে।
চীনা সংস্কৃতির রক্ষক, উত্তরাধিকারী ও প্রচারক হিসেবে ভূমিকা রাখার জন্যও তাইওয়ান স্বদেশীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে চীনা জাতি, সংস্কৃতি ও মাতৃভূমির প্রতি পরিচয়বোধ জোরদারের ওপর গুরুত্ব দেন।
উল্লেখ্য, বেইজিংয়ে আয়োজিত এই ফোরামে প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি