Friday, April 10, 2026
Live

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলেন ভুটানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলেন ভুটানের প্রধানমন্ত্রী
নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এর পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেরিং তোবগে। সফরকালে শেরিং তোবগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। শুভ/ফয়সল তথ্য ও ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.