Thursday, April 16, 2026
Live

দুর্নীতি দমনে চীনের ‘জিরো টলারেন্স’

দুর্নীতি দমনে চীনের ‘জিরো টলারেন্স’

মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে চীন। শনিবার দেশটির দুর্নীতিবিরোধী জাতীয় কমিশন তাদের বার্ষিক কাজের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শুদ্ধাচার অভিযানে শৃঙ্খলা পরিদর্শন ও তত্ত্বাবধান কমিশন কাছে গত এক বছরে ২৬ হাজার ব্যক্তি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। বিগত বছর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সরাসরি তত্ত্বাবধানে থাকা ১৮১ জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু কমিশন। সারা দেশে গত এক বছরে ১০ লাখেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিফলন দেখা গেছে। দুর্নীতিতে লিপ্ত থাকার দায়ে মোট ৯ লক্ষ ৮৩ হাজার ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে। চীন কেবল দেশের অভ্যন্তরেই নয়, সীমানার বাইরেও দুর্নীতিবাজদের ধরতে তৎপর ছিল। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সহযোগিতার মাধ্যমে ২০২৫ সালে বিদেশে পালিয়ে থাকা ৯৬৩ জন দুর্নীতিগ্রস্থদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাসেল/আজাদ তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.