Monday, April 20, 2026
Live

‘পিস টকস’ ফোরাম: ক্রস-স্ট্রেইট সংলাপ ও শান্তির আহ্বান চীনের তাইওয়ানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের

‘পিস টকস’ ফোরাম: ক্রস-স্ট্রেইট সংলাপ ও শান্তির আহ্বান চীনের তাইওয়ানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের
জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক : চীনের তাইওয়ানের একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শনিবার তাইপেইয়ে অনুষ্ঠিত ‘পিস টকস’ শীর্ষক এক অফলাইন ফোরামে অংশ নিয়ে তাইওয়ান প্রণালীর দুই তীরের মধ্যে সংলাপ ও শান্তির আহ্বান জানান। তারা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) প্রশাসনের বিচ্ছিন্নতাবাদী বর্ণনার সমালোচনা করে বলেন, সংঘাত নয়—সংলাপই হওয়া উচিত সমাধানের পথ। ফোরামের অন্যতম আয়োজক ও রাজনৈতিক ভ্লগার সু হ্যং বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ক্রস-স্ট্রেইট শান্তি প্রতিষ্ঠা। তিনি বলেন, “আমরা যুদ্ধ প্রত্যাখ্যান করে সংলাপের পক্ষে আহ্বান জানাই”। অনুষ্ঠানটি অনলাইনে লাইভস্ট্রিমও করা হয়। তাইওয়ান পিপলস পার্টির সাবেক চেয়ারম্যান খো ওয়েন-চ্য ভিডিও বার্তায় বলেন, ক্রস-স্ট্রেইট সম্পর্কে মূল চ্যালেঞ্জ হলো মতপার্থক্য কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে। তিনি সংঘাতের বদলে সংলাপের ওপর জোর দেন এবং বর্তমান প্রশাসনের নীতিতে ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেন। আয়োজকরা জানান, ‘পিস টকস’ ধারাবাহিকভাবে আরও ফোরামের মাধ্যমে চলবে। আলোচনার মাধ্যমে তারা মানুষের মধ্যে এই উপলব্ধি জোরদার করতে চান যে যুদ্ধ কোনো বিকল্প নয় এবং সংলাপই চীনের তাইওয়ানের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে পারে। ঐশী/আজাদ তথ্য ও ছবি : সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.