Wednesday, April 15, 2026
Live

প্রেসিডেন্ট সি দম্পতি তো লাম দম্পতিকে আন্তরিক বিদায় জানান

প্রেসিডেন্ট সি দম্পতি তো লাম দম্পতিকে আন্তরিক বিদায় জানান

এপ্রিল ১৫: আজ (বুধবার) বিকেলে প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান চীনে রাষ্ট্রীয় সফরে আসা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লাম এবং তার স্ত্রী গুয়েন থি ফুওং লি-কে আন্তরিক বিদায় জানান।

প্রেসিডেন্ট সি বলেন, “আমি সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লামের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও কৌশলগত বিষয়ে দীর্ঘ সময় ধরে গভীর আলোচনা করেছি এবং অনেক নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছি। আমি স্পষ্টভাবে অনুভব করেছি যে, চীন ও ভিয়েতনাম উভয়ই সমাজতান্ত্রিক রাষ্ট্র। আমাদের এই পথের নির্ধারিত দিকে সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়া উচিত এবং সমাজতান্ত্রিক আদর্শের অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠন করা উচিত; আমরা পরস্পরের সুখ-দুঃখের ভাগীদার ভালো প্রতিবেশী, যৌথভাবে আধুনিকায়নের দিকে ধাবিত হচ্ছি, তাই আমাদের আধুনিকায়ন অর্জনের অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি গঠন করা উচিত; আমরা সবাই বিশ্বশান্তি ও সমৃদ্ধিতে বিশ্বাসী, বর্তমান বিশ্বের শতবর্ষব্যাপী পরিবর্তনের প্রেক্ষাপটে মানবজাতির অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনের পথিকৃৎ হওয়া উচিত। আগামীকাল আপনি কুয়াংশি সফর শুরু করবেন এবং চীনকে আরও গভীরভাবে জানতে পারবেন। আমরা ভিয়েতনামের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি নির্মাণকে দ্রুতগতির উন্নয়নের পথে পরিচালিত করতে আগ্রহী।

তো লাম প্রেসিডেন্ট সি’কে এবং চীনা পক্ষকে ভিয়েতনামের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে কমরেড ও ভ্রাতৃসুলভ আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য ধন্যবাদ জানান। তো লাম বলেন, চীনা পক্ষ অসংখ্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যা ভিয়েতনামের প্রতি বিশেষ বন্ধুত্বপূর্ণ অনুভূতি প্রদর্শন করে, যা ভিয়েতনামি পক্ষকে গভীরভাবে স্পর্শ করেছে। বর্তমানে চীন-ভিয়েতনাম সম্পর্ক ইতিহাসের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সফরে অনেক গুরুত্বপূর্ণ ঐকমত্য অর্জিত হয়েছে এবং অনেক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা এ পর্যন্ত সম্পূর্ণ সফল হয়েছে। এই সফরে আমরা প্রেসিডেন্ট সি’র প্রস্তাবিত অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব বাস্তবায়িত হতে এবং গুরুত্বপূর্ণ ফল অর্জন প্রত্যক্ষ করেছি। ভিয়েতনাম চীনের সঙ্গে যৌথভাবে এসব ঐকমত্য পুরোপুরি বাস্তবায়নে কাজ করতে আগ্রহী, এই সফরে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যকে উভয় পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন চালিকাশক্তিতে রূপান্তরিত করতে, উভয় দেশের বৃহত্তর উন্নয়ন প্রচার করতে এবং উচ্চ পর্যায়ের কৌশলগত গুরুত্বসম্পন্ন অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি নির্মাণের নতুন দিকে পদক্ষেপ নিতে আগ্রহী।

এসময় ছাই ছি, ওয়াং ই প্রমুখ উপস্থিত ছিলেন।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

习近平夫妇同苏林夫妇亲切话别

4月15日下午,中共中央总书记、国家主席习近平和夫人彭丽媛同来华进行国事访问的越共中央总书记、国家主席苏林和夫人吴芳璃亲切话别。

习近平说,今天,我同苏林总书记、国家主席就共同关心的全局性、战略性问题进行了长时间深入交流,达成许多新的重要共识。我突出感受到,中越都是社会主义国家,我们要继续沿着这条道路确定的方向坚定前行,做社会主义事业的命运共同体;我们是休戚与共的好邻居,正在共同奔向现代化,要做实现现代化的命运共同体;我们都主张天下大同,在世界百年变局下,要做推动构建人类命运共同体的伙伴。明天你将启程访问广西,再次进一步深入了解中国。我们愿同越方共同努力,引领中越命运共同体建设驶入高速发展的快车道。

苏林感谢习近平总书记、国家主席和中方对越方高级代表团给予的同志加兄弟般的热情接待。苏林表示,中方做出一系列特殊安排,展示出对越方特殊友好感情,令越方深受感动。当前越中关系正处于历史上最好时期,此访达成许多重要共识,签署许多合作协议,迄今为止已取得圆满成功。此次我们还见证了习近平总书记同志提出的一系列重大理论得以实施并取得重大成果。越方愿同中方一道,全面抓好贯彻落实,把此访达成的重要共识转化为推动双方友好合作的新动力,促进两国实现更大发展,朝着构建更高水平具有战略意义的命运共同体方向迈出新步伐。

蔡奇、王毅等参加。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.