ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ২৯ জানুয়ারি ২০২৬। একই দিন ফাজিল (স্নাতক) ১ম, ২য় ও ৩য় বর্ষের ফলাফল ও মার্কশিট অনলাইনে প্রকাশ করা হয়েছে।
এবারের পরীক্ষায় গড় পাশের হার ৯৩.৬৩ শতাংশ। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
| বিভাগ/বর্ষ | পাশের হার (Pass Rate) |
|---|---|
| গড় পাশের হার | ৯৩.৬৩% |
| প্রথম বর্ষ | ৮৮.৮৪% |
| দ্বিতীয় বর্ষ | ৯৬.৪২% |
| তৃতীয় বর্ষ | ৯৭.৭১% |
| মোট উত্তীর্ণ পরীক্ষার্থী | ১,১১,৯৯৪ জন |
Table of Contents
ফাজিল রেজাল্ট পরিসংখ্যান ২০২৬
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ মিলিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৪ জন।
- প্রথম বর্ষের পাশের হার (1st Year Pass Rate): ৮৮.৮৪ শতাংশ।
- দ্বিতীয় বর্ষের পাশের হার (2nd Year Pass Rate): ৯৬.৪২ শতাংশ।
- তৃতীয় বর্ষের পাশের হার (3rd Year Pass Rate): ৯৭.৭১ শতাংশ।
উল্লেখ্য যে, ৩০৯ জন শিক্ষার্থীর ফল সাময়িকভাবে স্থগিত (Result Withheld) রাখা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানিয়েছেন, স্থগিত ফলের জন্য আবেদন করার প্রয়োজন নেই; আগামী ৪৫ দিনের মধ্যে তা স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা হবে।
ইআবির ফাজিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ (সেশন ২০২২) যেভাবে জানবেন
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ফাজিল পরীক্ষার ফলাফল ও মার্কশিট অনলাইনে পেতে ক্লিক করুন : http://result.iau.edu.bd অথবা www.iau.edu.bd