আজ (বুধবার) সকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান এবং তাঁর সঙ্গে চীনে রাষ্ট্রীয় সফরে আসা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লামের স্ত্রী নগুয়েন থি ফুওং লি চীনের জাতীয় পারফর্মিং আর্টস কেন্দ্র পরিদর্শন করেন।
ফেং লি ইউয়ান ও নগুয়েন থি ফুওং লি অপেরা হল, ভার্চুয়াল বাস্তবতা সৃষ্টির স্থান এবং রেকর্ডিং স্টুডিও পরিদর্শন করেন এবং শৈল্পিক সৃষ্টিতে সহায়তা, সাংস্কৃতিক সেবা প্রদান ও আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে জানতে পারেন। পরিদর্শনকালে তাঁরা একটি চীনা জাতীয় নৃত্যনাট্যের মহড়া এবং একটি সমবেত কণ্ঠসঙ্গীত দলের রেকর্ডিং সেশন দেখেন এবং মতবিনিময়ের জন্য বারবার থামেন।
ফেং লি ইউয়ান বলেন, চীন ও ভিয়েতনাম পর্বত ও নদী দিয়ে সংযুক্ত, তাদের মধ্যে সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে এবং ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীরা বিভিন্ন উপায়ে আদান-প্রদান ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করবে এবং জনগণের মধ্যে সদ্ভাবের বন্ধনকে শক্তিশালী করবে।
নগুয়েন থি ফুওং লি ফেং লি ইউয়ানের আন্তরিক ও যত্নশীল আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান, চীনের সাংস্কৃতিক উন্নয়ন ও শৈল্পিক উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শৈল্পিক ক্ষেত্রে আদান-প্রদানকে সক্রিয়ভাবে এগিয়ে নিতে ও ভিয়েতনাম-চীন বন্ধুত্বকে আরও অগ্রসর করতে আগ্রহ প্রকাশ করেন।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
彭丽媛同越共中央总书记、国家主席夫人吴芳璃参观中国国家大剧院
4月15日上午,中共中央总书记、国家主席习近平夫人彭丽媛和陪同来华进行国事访问的越共中央总书记、国家主席苏林夫人吴芳璃参观中国国家大剧院。
彭丽媛和吴芳璃一同参观歌剧院、虚拟现实创作空间和录音工作室,了解大剧院在支持艺术创作、提供文化服务和开展国际文化交流等方面所做的工作。其间,还观看中国民族舞剧排练和合唱团录音,不时驻足交流。
彭丽媛表示,中越两国山水相连、文化相通,人民相知相亲,希望两国文化机构和艺术家通过多种方式交流合作,增进两国友谊和人民友好感情。吴芳璃衷心感谢彭丽媛的热情周到安排,高度赞赏中国文化发展成就和艺术创新成果,表示愿积极推动两国文化艺术领域交流、促进越中友好。