ফেব্রুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনবিষয়ক গবেষণা বা সিনোলজি বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন দেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি।
সম্প্রতি শাংহাইতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব চীন অধ্যয়ন সম্মেলনে বিশ্বের প্রায় ৫০০ সিনোলজিস্ট অংশ নেন। চার দশক আগে যেখানে যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি ও যুক্তরাজ্যে মাত্র কয়েক ডজন গবেষক ছিলেন, সেখানে বর্তমানে ৯০টি দেশ ও অঞ্চলের ৫৫০টি প্রতিষ্ঠানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী চীন অধ্যয়ন করছেন। বিশ্বের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং ভিন্ন সভ্যতা ও ব্যবস্থার সহাবস্থানকে গুরুত্ব দেওয়ার মধ্যেই ভবিষ্যৎ আন্তর্জাতিক বোঝাপড়ার ভিত্তি তৈরি হবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে ওই সম্মেলনে।
গবেষকরা বলেন, আগে সিনোলজির মূল বিষয় ছিল চীনা ভাষা, ইতিহাস ও কনফুসিয়াসের প্রভাব নিয়ে গবেষণা। এখন গবেষকরা চীনের আধুনিকায়ন ও উন্নয়ন মডেল বিশ্লেষণেও গুরুত্ব দিচ্ছেন।
অনেক আন্তর্জাতিক গবেষক এখন চীনের উন্নয়নপথকে একটি স্বতন্ত্র মডেল হিসেবে আলোচনা করছেন, এবং এটাকে ‘চায়না মডেল’ বলে উত্থাপন করা হয়। তবে চীন এটাকে সতর্কতার সঙ্গে ‘চীনের উন্নয়নপথ’ বা ‘চীনা শাসনব্যবস্থা’ হিসেবেই উল্লেখ করে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে সিনোলজি
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.