ফয়সল আবদুল্লাহ
বেইজিংয়ে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক ভিন্নধর্মী ডাইনিং অভিজ্ঞতা—‘কালিনারি থিয়েটার’। এখানে খাবার মানেই শুধু স্বাদ নয়, বরং ইতিহাস, নাটক ও প্রযুক্তির সমন্বয়ে এক বহুমাত্রিক যাত্রা। নাট্যাভিনয়, আলো-ছায়া ও থ্রিডি ভিজ্যুয়ালের সঙ্গে পরিবেশিত হচ্ছে খাবার। আধুনিক ভোক্তাদের আবেগী ও সাংস্কৃতিক অভিজ্ঞতার চাহিদা পূরণে অভিনব এই ডাইনিং বেইজিংয়ের নগর সংস্কৃতিতে যোগ করছে নতুন মাত্রা। ফয়সল আবদুল্লাহর আরেকটি প্রতিবেদন
বেইজিংয়ের খাবারের জগতে যুক্ত হয়েছে এক অভিনব অভিজ্ঞতা—কালিনারি থিয়েটার। এখানে খাবার মানেই শুধু স্বাদ নয়; সময় ও স্থানের সীমানা পেরিয়ে এক বহুমাত্রিক অনুভূতির ভ্রমণ।
এই বিশেষ রেস্তোরাঁগুলোর একটিতে ঢুকলেই শুরু হয়ে যাবে ইতিহাসভিত্তিক নাটকের গল্প। আর এই নাটকে অতিথিরা নিজেরাই হয়ে যান একেকটি চরিত্র। প্যাভিলিয়ন আর বাগানের আবহে, চলমান কাহিনির সঙ্গে তাল মিলিয়ে পরিবেশিত হয় নানা সুস্বাদু পদ। নাট্যাভিনয়, আলো-ছায়া আর বিশেষ আবহ—সব মিলিয়ে খানাপিনা এখানে এসে পাচ্ছে এক নতুন সংজ্ঞা।
জার্মান পর্যটক আইমেরিক মালটার জানালেন, পুরো জায়গাটার পরিবেশ সত্যিই দারুণ। বিশেষ করে যখন পানি ঝরছিল আর ফুলগুলো অতিথি অভিনেতাদের ওপর পড়ছিল—দৃশ্যটা ছিল অসাধারণ।
কালিনারি থিয়েটারের জনপ্রিয়তা আসলে আধুনিক ভোক্তাদের বদলে যাওয়া চাহিদারই প্রতিফলন। তারা এখন শুধু খাবার নয়, চান আবেগী সংযোগ, সাংস্কৃতিক অংশগ্রহণ আর মনে রাখার মতো একটি অনুষ্ঠানিক অভিজ্ঞতা। এই মডেলে সাহিত্য, নাটক, সংগীত আর ডিজিটাল শিল্প রূপ নেয় জীবন্ত ও ইন্টার্যাকটিভ অভিজ্ঞতায়।
ক্লাসিক্যাল থিম অভিজ্ঞতা রেস্তোরাঁর অপারেশনস ম্যানেজার লি লিচুন জানালেন, তরুণদের বই বা টিভি সিরিজের পাতা ছাড়িয়ে সেই গল্পের পরিবেশে সরাসরি ঢুকে পড়ার সুযোগ দেওয়াই এর সবচেয়ে বড় আকর্ষণ।
আরেকটি রেস্তোরাঁয় থিয়েটার, প্রযুক্তি আর সূক্ষ্ম রন্ধনশৈলীর মেলবন্ধনে অতিথিরা বসে বসেই চোখের সামনে দেখতে পান থ্রিডি অ্যানিমেশন। কিছুক্ষণ পরেই ঠিক সেই দৃশ্যের মতো বাস্তব খাবার হাজির হয় টেবিলে। চোখের দেখা আর মুখের স্বাদ মিলেমিশে একাকার।
বেইজিং মিউনিসিপ্যাল কমার্স ব্যুরোর গবেষক ওয়াং হুইচুন জানালেন, বেইজিং সক্রিয়ভাবে ‘ডাইনিং + সংস্কৃতি, পর্যটন, ক্রীড়া ও প্রদর্শনী’-এর সমন্বিত উন্নয়নকে উৎসাহ দিচ্ছে। পার্ক, জাদুঘর ও পর্যটনকেন্দ্রে নতুন ধরনের ডাইনিং ধারণা চালু করতে সহায়তা করা হচ্ছে। কালিনারি থিয়েটারের মতো নতুন ব্যবসায়িক ধারা শুধু বেইজিংয়ের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সম্পদই তুলে ধরে না, বরং নগর ভোক্তা অভিজ্ঞতার উন্নয়ন ও বৈচিত্র্য সৃষ্টির দিকনির্দেশনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
ইতিহাসের আভিজাত্য থেকে ভবিষ্যতের কল্পনা—সীমাহীন সৃজনশীলতায় বেইজিংয়ের কালিনারি থিয়েটার খাবারের অর্থ নতুন করে সংজ্ঞায়িত করছে। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, এটি এখন শুধু ভালো খাবারের গন্তব্য নয়; বরং শহরের উদ্ভাবনী স্পন্দন অনুভব করারও নতুন জানালা।
সূত্র: সিএমজি
বেইজিংয়ের রন্ধনশালায় নতুন মঞ্চ—কালিনারি থিয়েটার
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.