এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ দূষণ রোধে এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করলো চীন। শুক্রবার উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটি অত্যাধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি, যা বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস শনাক্ত করতে সক্ষম।
বেইজিং সময় দুপুর ১২টা ১০ মিনিটে 'লং মার্চ-৪সি' রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এই উৎক্ষেপণটি ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৩৮তম মিশন।
শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজির তৈরি এই স্যাটেলাইটে রয়েছে পাঁচটি উন্নত বৈজ্ঞানিক যন্ত্র।
স্যাটেলাইটটি পৃথিবী থেকে প্রায় ৭০০ কিলোমিটার উচ্চতায় 'সান-সিনক্রোনাস অরবিটে' অবস্থান করে কাজ করবে। এতে রয়েছে অ্যাটমোস্ফিয়ারিক ডিটেকশন লিডার, হাইপারস্পেকট্রাল গ্রিনহাউস গ্যাস মনিটর এবং আল্ট্রাভায়োলেট ও ইনফ্রারেড সেন্সর।
এটি কেবল গ্রিনহাউস গ্যাসই নয়, বরং বায়ুমণ্ডলের দূষণ কণা এবং এরোসলও উচ্চ-নির্ভুলতার সাথে পর্যবেক্ষণ করবে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি – সিজিটিএন