নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আটলান্টিক কাউন্সিলের নির্বাহী ভাইস চেয়ারম্যান স্টিফেন হ্যাডলির সঙ্গে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। শুক্রবার বেইজিংয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, দক্ষিণ কোরিয়ার বুসানে দুই রাষ্ট্রপ্রধানের সফল বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে।
চীনা উপ-প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আটলান্টিক কাউন্সিল দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি হ্যাডলিকে ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের বিষয়ে ব্রিফ করেন।
বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের ফলাফলের উচ্চ প্রশংসা করেন হ্যাডলি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সংলাপ ও বিনিময়কে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন চীনের উপ-প্রধানমন্ত্রী
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.