যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের সামরিক আঘাত এবং এরপর বেশ কয়েকটি দেশের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস। গতকাল (শনিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার সময় তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতামূলক আচরণ বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, এ সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে, যা নিরীহ মানুষ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।

তিনি বিভিন্ন পক্ষকে আবারও আলোচনার টেবিলে বসার, বিশেষ করে ইরানের পরমাণু সমস্যা নিয়ে সংলাপ করার তাগিদ দিয়েছেন। পাশাপাশি, গুতেরহিস সব সদস্য দেশকে কঠোরভাবে ‘জাতিসংঘ সনদ’ এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার, নিরীহ মানুষের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের রক্ষা করার, পরমাণু নিরাপত্তা নিশ্চিত করার এবং যৌথভাবে পরিস্থিতির আরও অবনতি এড়ানোর আহ্বান জানিয়েছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া) 

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

বিভিন্ন বিষয়ে লেখালেখি ও সম্পাদনায় ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.