জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে চীন ২০টি জাপানি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, এখন থেকে চীনের কোনো প্রতিষ্ঠান এসব জাপানি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য (ডুয়াল-ইউজ) পণ্য রপ্তানি করতে পারবে না।
একই সঙ্গে চীন থেকে উৎপাদিত এ ধরনের পণ্য তাদের কাছে হস্তান্তর বা সরবরাহও করা যাবে না। এ ধরনের কোনো লেনদেন চলমান থাকলে তা দ্রুত বন্ধ করতে হবে বলেও জানানো হয়। এ ছাড়া আরও ২০টি জাপানি প্রতিষ্ঠানকে নজরদারি তালিকায় রাখা হয়েছে। তাদের কাছে সরবরাহ করা পণ্যের শেষ ব্যবহার ও ব্যবহারকারী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া