Wednesday, April 15, 2026
Live

লাওস সফর করলেন সি চিনপিংয়ের বিশেষ দূত

লাওস সফর করলেন সি চিনপিংয়ের বিশেষ দূত
জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: লাওস সফর করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের বিশেষ দূত লিউ হাইসিং। মঙ্গলবার লাওস সফর করেন তিনি। সফরকালে তিনি লাও পিপলস রেভল্যুশনারি পার্টির (এলপিআরপি) ১২তম জাতীয় কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানান এবং এলপিআরপির ১২তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে থংলুন সিসৌলিথের নির্বাচনে শুভেচ্ছা জানান। সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং থংলুন সিসৌলিথের কাছে সি চিনপিংয়ের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন এবং একটি বার্তাও পৌঁছে দেন। বার্তায় বলা হয়, দুই দলের ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে চীন লাওসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত, যাতে চীন-লাওস অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন সম্প্রদায়ের উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া যায়। থংলুন সিসৌলিথ সি চিনপিংয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, এলপিআরপির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং দুই দল ও দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিতে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.