এপ্রিল ১৫: আজ (বুধবার) চীনের জাতীয় তাইওয়ান বিষয়ক কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর একজন সাংবাদিক প্রশ্ন করেন: "পূর্ববর্তী ব্রিফিংগুলোতে, জাতীয় তাইওয়ান কার্যালয়ের মুখপাত্র শান্তিপূর্ণ একত্রীকরণের পর তাইওয়ানের জন্য 'সাতটি আরও ভালো দিক'-এর মধ্যে 'জ্বালানি ও সম্পদের নিশ্চয়তা আরও ভালো হবে' এবং 'অবকাঠামো নির্মাণ আরও ভালো হবে'—এই দুটি দিক ব্যাখ্যা করেছেন, যা প্রণালীর উভয় তীরের জনমতের মধ্যে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। মুখপাত্র কি 'শান্তিপূর্ণ একত্রীকরণের পর, একটি শক্তিশালী মাতৃভূমির দৃঢ় সমর্থন পেয়ে, তাইওয়ানের দেশবাসীদের জীবনযাত্রার কল্যাণ আরও ভালো হবে' এই বিষয়ে ব্যাখ্যা দিতে পারেন?"
মুখপাত্র ছেন বিন হুয়া জানান, দুই তীরের সম্পর্কের উন্নয়ন ও জাতীয় একত্রীকরণ অর্জনের অন্যতম প্রধান লক্ষ্য হলো উভয় তীরের দেশবাসীদের আরও ভালো জীবনযাপন নিশ্চিত করা। শান্তিপূর্ণ একত্রীকরণ তাইওয়ানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বিরাট সুযোগ সৃষ্টি করবে, তাইওয়ানের সকল দেশবাসীর জন্য বাস্তব সুবিধা বয়ে আনবে এবং দুই তীরের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করবে।
মুখপাত্র ছেন আরও উল্লেখ করেন যে, শান্তিপূর্ণ একত্রীকরণের পর কয়েকটি কাজ করা হবে। যেমন-
জীবনযাত্রার খাত: আমরা দুই তীরের মধ্যে গণসেবা ও জনসম্পদের ভাগাভাগি বাড়াব এবং তাইওয়ানের দেশবাসীদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করব। এতে তাইওয়ান অঞ্চলে ভোগ্যপণ্যের সরবরাহ আরও পর্যাপ্ত ও বৈচিত্র্যপূর্ণ হবে এবং মানুষ আরও ভালো মানের ও সাশ্রয়ী মূল্যের পণ্য পাবেন, যা উৎপাদন ও জীবনযাত্রার ব্যয় আরও কমিয়ে আনবে। এছাড়াও, একটি শক্তিশালী মাতৃভূমির দৃঢ় সমর্থন থাকায়, তাইওয়ান অঞ্চলকে প্রতিরক্ষার পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হবে না, ফলে সেই রাজস্ব আয় পুরোপুরিভাবে জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা যাবে। তাইওয়ানের দেশবাসীদের চিকিৎসা সেবা, বিজ্ঞান ও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এবং সামাজিক কল্যাণের মান আরও উন্নত হবে এবং এই নিশ্চয়তা আরও শক্তিশালী হবে।
কর্মসংস্থান খাত: আমরা তাইওয়ানের দেশবাসী ও তাইওয়ানিজ প্রতিষ্ঠানগুলোকে উপকৃত করে এমন আরও নীতি ও ব্যবস্থা গ্রহণ করব, তাদের জন্য সমান সুবিধা নিশ্চিত করব এবং তাইওয়ানের দেশবাসীদের জন্য মূল ভূখণ্ডে পড়াশোনা, কাজ ও জীবনযাত্রার জন্য আরও ভালো পরিবেশ সৃষ্টি করব।
আবাসন খাত: আমরা সক্রিয় পদক্ষেপ নিয়ে তাইওয়ান অঞ্চলের শহরাঞ্চলের নবায়ন ও পুরোনো বাড়ির সংস্কার ও উন্নয়নে সহায়তা করব।
জরুরি দুর্যোগ মোকাবিলা: আমরা তাইওয়ান অঞ্চলের দুর্যোগ প্রশমন, উদ্ধার ও ত্রাণ এবং দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে পূর্ণ সমর্থন দেব এবং দুর্যোগ সতর্কতা প্রতিক্রিয়া ব্যবস্থার উন্নয়নে সহায়তা করব।
আমরা আশা করি আমাদের দেশবাসীরা জাতীয় স্বার্থকে সামনে রেখে দুই তীরের শান্তিপূর্ণ উন্নয়ন ও জাতীয় একত্রীকরণের ন্যায়সঙ্গত প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
国台办:和平统一将给广大台湾同胞带来实实在在好处
4月15日,国务院台办举行例行新闻发布会。总台央视记者提问:国务院台办发言人在之前发布会上分别阐释了和平统一后台湾“七个更好”中的“能源资源保障会更好”和“基础设施建设会更好”,受到两岸舆论高度关注。请问发言人对“和平统一后,有强大祖国作后盾,台湾同胞民生福祉会更好”有何阐释?
发言人陈斌华表示,发展两岸关系、实现祖国统一,主要目标之一就是让两岸同胞过上更加美好的生活。和平统一将给台湾经济社会发展创造巨大机遇,将给广大台湾同胞带来实实在在的好处,将开创两岸更加美好的未来。
陈斌华指出,和平统一后:
在民生方面,我们将推动两岸实现公共服务和公共资源共享,为台湾同胞提供更多便利,使台湾地区民生物资供应更加充足、种类更加丰富,民众可以享受更加物美价廉的产品,进一步降低生产生活成本。此外,有强大祖国做后盾,台湾地区无需在防务上巨额支出,财政税收尽可用于改善民生,台湾同胞的医疗卫生、科教文体、社会福利水平会更高、保障会更好。
在就业方面,我们将进一步出台实施惠及台胞台企的政策措施,落实台胞台企同等待遇,为台胞在大陆学习、工作、生活创造更好条件。
在住房方面,我们将积极采取措施,协助台湾地区城市更新、老旧房屋升级改造。
在应急救灾方面,我们将全力支持台湾地区提升防灾减灾救灾处置保障能力,完善灾害预警响应机制。
希望广大同胞秉持民族大义,积极参与到推动两岸关系和平发展、推进祖国统一的正义事业中来。