মিলান-কোর্তিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়া চীনা প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল। সোমবার যৌথভাবে এই অভিনন্দনবার্তা পাঠানো হয়।
অভিনন্দনবার্তায় বলা হয়, বিদেশের মাটিতে আয়োজিত শীতকালীন অলিম্পিকে এবারই চীনা দল তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। দলটি মোট পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক জেতে। বার্তায় বলা হয়, খেলোয়াড়রা দারুণ সাহস, ধৈর্য ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তারা সৎভাবে প্রতিযোগিতা করেছেন এবং অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
এর ফলে বিশ্বমঞ্চে চীনের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে চীনা জনগণের মধ্যে দেশপ্রেম ও পরিশ্রমের অনুপ্রেরণা তৈরি হয়েছে। প্রতিনিধিদলকে ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে চীনকে আরও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
বিশ্বমঞ্চে শীতকালীন খেলাধুলায় আরও সাফল্য এনে ’৩০ কোটি মানুষকে শীতকালীন ক্রীড়ায় সম্পৃক্ত করা’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া, চীনের আধুনিক উন্নয়ন ও জাতীয় অগ্রগতিতে নতুন অবদান রাখতে অলিম্পিয়ানদের উৎসাহ দেওয়া হয়েছে।
নাহার/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া