চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) চীনজুড়ে একটি নতুন শিক্ষা কর্মসূচি শুরু করেছে। দলের সদস্য ও কর্মকর্তাদের মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন ও কাজের মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। এতে কাউন্টি পর্যায় থেকে শুরু করে পরিচালক ও তার ঊর্ধ্বতন পর্যায়ের নেতারা অংশ নেবেন। বিশেষ করে শীর্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্টির সব স্তরের সংগঠন ও সদস্যদের এমনভাবে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকার পায়। কাজের সাফল্য নিয়ে ভুল ধারণা দূর করা এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ উদ্যোগ ২০২৬–২০৩০ সময়কালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে এবং চীনের সামগ্রিক আধুনিকায়ন প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া