২০২৫ সালে চীনে ভিসা–মুক্ত প্রবেশে বিদেশি পর্যটক বৃদ্ধি ৪৯.৫ শতাংশ

২০২৫ সালে চীনে ভিসা–মুক্ত প্রবেশে বিদেশি পর্যটক বৃদ্ধি ৪৯.৫ শতাংশ
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে ভিসা–মুক্ত নীতির আওতায় চীনে প্রবেশকারী বিদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার জাতীয় অভিবাসন প্রশাসন (এনআইএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর ভিসা–মুক্ত সুবিধা নিয়ে মোট ৩ কোটি ৮ হাজার বিদেশি নাগরিক চীনে প্রবেশ করেছেন। এটি মোট বিদেশি প্রবেশকারীর ৭৩ দশমিক ১ শতাংশ এবং আগের বছরের তুলনায় ৪৯ দশমিক ৫ শতাংশ বেশি। এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পেছনে রয়েছে আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসায়িক যোগাযোগ সহজ করতে নেওয়া একাধিক ভিসা সুবিধামূলক পদক্ষেপ। গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে রয়েছে—৫০টি দেশের নাগরিকদের জন্য একতরফা ভিসা–মুক্ত প্রবেশের অনুমতি, ৫৫টি দেশের নাগরিকদের জন্য ৬৫টি নির্ধারিত বন্দরে ২৪০ ঘণ্টার ট্রানজিট ভিসা অব্যাহতি এবং ২৯টি দেশের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি। এসব ব্যবস্থার লক্ষ্য হলো স্বল্পমেয়াদি ব্যবসা, পর্যটন ও ট্রানজিট ভ্রমণকে আরও সহজ ও দ্রুত করা। ঐশী/আজাদ তথ্য ও ছবি : সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

বিভিন্ন বিষয়ে লেখালেখি ও সম্পাদনায় ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.