Wednesday, June 10, 2026
Live

জাতীয় বিশ্ববিদ্যালয় : ক্লাসে উপস্থিত না হলে ইনকোর্স নম্বর নয়

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইনকোর্স নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইনকোর্স নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইনকোর্স নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। উপস্থিতি বা ইনকোর্স পরীক্ষায় নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স—এই দুই মানদণ্ডে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। শনিবার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালিয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বরের মধ্যে মূল্যায়ন করতে হবে। প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার জন্য মোট ২০ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। নির্ধারিত সময় অনুযায়ী ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে। একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করা হয়েছে

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.