Wednesday, June 10, 2026
Live

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার প্রতিবাদ শিক্ষার্থীদের, অভিযুক্ত ছাত্র গ্রেপ্তার

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার প্রতিবাদ শিক্ষার্থীদের, অভিযুক্ত ছাত্র গ্রেপ্তার

কোরআন অবমাননার প্রতিবাদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। ৫ অক্টোবর (রবিবার) সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেছে। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও অভিযুক্ত ছাত্রকে স্থায়ী বহিস্কারসহ বিভিন্ন দাবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এ সময় ক্যম্পাসের বাইরে ধর্মপ্রাণ ছাত্র-জনতা উপস্থিত ছিল। অভিযুক্ত ছাত্রের নাম অপূর্ব পাল।

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কারের ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষের পক্ষে একজন শিক্ষক বলেন, প্রতিষ্ঠানের কিছু রুলস আছে এ জন্য আমরা সময় নিচ্ছি। তবে এই ছাত্রকে ইতোমধ্যে নিষিদ্ধ ও স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।  



কোরআন অবমাননাকারী ছাত্র গ্রেপ্তার

পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে অপূর্ব পালকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও আপলোড করেন। পরে রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.