মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: আরও শক্তিশালী হলো চীনের ইউয়ান। বৃহস্পতিবার দেশটির ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম জানায়, চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ডলারের বিপরীতে ৩০ পিপস বেড়ে ৬ দশমিক ৮৪০১ হয়েছে।
চীনের স্পট ফরেন এক্সচেঞ্জ মার্কেটে প্রতিদিন লেনদেন চলাকালে ইউয়ান নির্ধারিত কেন্দ্রীয় বিনিময় হারের চেয়ে ২ শতাংশ পর্যন্ত ওপরে বা নিচে ওঠানামা করতে পারে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি-সিনহুয়া