এ এইচ সবুজ, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অধীনস্থ গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মামুনুর রশিদকে সংগঠনটির স্বীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের নির্দেশক্রমে কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মো: মামুনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো: মামুনুর রশিদ জানান, আমি সর্বপ্রথম মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ধন্যবাদ জানান।
বিশেষ করে, গাজীপুর জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নানের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি আরো জানান, কাপাসিয়া উপজেলা যুবদল হবে গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে গতিশীল ও শক্তিশালী যুবদল।