গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান

কাপাসিয়া উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। 

গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান
গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান

গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগে: জেনা: (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ও হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান। 

'মেধাবী নয় পরিশ্রমিরাই সফল হয়' এই প্রতিপাদ্যকে  গুরুত্ব দিয়ে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ রিয়াজুল হান্নান সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠিত সংবর্ধনায় সংগঠনের সাধারণ সম্পাদক মো: মাজহারুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য সচিব সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহ্ বখতিয়ার, ফ ম মমতাজ উদ্দিন রেনু, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রিন্সিপালস এসোসিয়েশনের সভাপতি মোঃ আফলাতুন, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক হোসাইন মোহাম্মদ ফারুক, সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বর্ণমালার শিক্ষার্থী নওশিন রায়হান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পরবর্তীতে মেধাকে কাজে লাগিয়ে দেশ, জাতী ও সমাজের দায়িত্ব পালন করতে হবে‌। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী জীবনে উন্নতি করতে হলে উচ্চ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এ ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে থাকেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মূর্খতার পরিচয় না দেয়ার তাগাদা দেন।

হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর এইচএসসির জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, আলিম শিক্ষার্থী ১০ জন এবং কারিগরি শিক্ষার্থী ২ জনসহ মোট ৪২ জন কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী ও বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.