গাজীপুরের মহাসড়কে ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের মহাসড়কে ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক
গাজীপুরের মহাসড়কে ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে নারীর টানে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন জেলার ঘরমুখো মানুষ। সেই ধারাবাহিকতায় গাজীপুরের ওপর দিয়ে যাওয়া ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুরু হয়েছে ঈদযাত্রা। তবে এখনো পর্যন্ত এ দুইটি মহাসড়কে তেমন কোনো বড় ধরণের যানজটের সৃষ্টি হয়নি। তুলনামূলক স্বাভাবিক গতিতেই চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও অন্যান্য যানবাহন।

রবিবার (১৫ মার্চ) সকাল থেকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গী, গাজীপুরা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এমন চিত্র দেখা গেছে।

ঈদকে কেন্দ্র করে মানুষের বাড়ি ফেরা শুরু হলেও এখনো পর্যন্ত যানবাহনের চাপ খুব বেশি নয়। ফলে, যানজট ছাড়াই যানবাহন চলাচল করছে। যাত্রীরা তুলনামূলক স্বস্তিতেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো ধরনের যানজট বা দুর্ঘটনা দ্রুত মোকাবিলার জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

কোনাবাড়ী-কাশিমপুর জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো.মাসুদ রানা বলেন, ঈদ উপলক্ষে মানুষের বাড়ি ফেরার চাপ ধীরে ধীরে বাড়ছে। তবে এখনো পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। পোশাক কারখানাগুলো ছুটি ঘোষণা করলে তখন গাড়ি ও যাত্রীর চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ মোড় ও বাস স্ট্যান্ডগুলোতে তদারকি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যানজট সৃষ্টি না হয়।

এ বিষয়ে বাসচালক ও যাত্রীরা জানান, আগের বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রার শুরুটা অনেকটাই স্বস্তিদায়ক। মহাসড়কে গাড়ির চাপ কম থাকায় দ্রুত গতিতেই গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারছেন তারা। তবে সামনের দিনগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে পোশাক কারখানাগুলো ছুটি দিলে এবং শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের চাপ বাড়লে মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যেতে পারে। তখন যানজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগাম পরিকল্পনা নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

তবে, সব মিলিয়ে ঈদযাত্রার শুরুতে গাজীপুরের মহাসড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। 

প্রশাসন বলছে,পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.