সরকারি নার্সদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ

সরকারি নার্সদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ

সরকারি ব্যবস্থাপনায় নার্সিং কর্মকর্তাদের স্পেশালাইজড (স্বল্পমেয়াদি) প্রশিক্ষণ কোর্সে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। এ লক্ষ্যে আগ্রহী নার্সদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচিভুক্ত নার্সিং ও মিডওয়াইফারি এডুকেশন অ্যান্ড হেলথ সার্ভিস শীর্ষক অপারেশন প্ল্যানের আওতায় (২০১৯-২০২০ অর্থবছরে) মোট ৭টি বিষয়ে নার্সিং কর্মকর্তাদের বিদেশে পাঠানো হবে। বিষয়গুলো হলো- ইনটেনসিভ কেয়ার ইউনিট, জেরিয়াট্রিক নার্সিং, রেস্পিরেটরি নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, অনকোলজি নার্সিং, মিডওয়াইফারি ও নেফ্রলজি নার্সিং।

২৮ জানুয়ারি ২০২০ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-প্রধান ও লাইন ডাইরেক্টর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এডুকেশন অ্যান্ড সার্ভিসেস নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মো. আব্দুস সালাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদনপত্র আহ্বান করা হয়।

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

ডেস্ক সম্পাদক

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.