নতুন নিয়মে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩ [ঈদের টিকিট বিক্রির তারিখ]

নতুন নিয়মে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩ [ঈদের টিকিট বিক্রির তারিখ]

নতুন নিয়মে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়মঈদের টিকিট বিক্রির তারিখ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট ৭ এপ্রিল ২০২৩ থেকে বিক্রি শুরু হয়েছে। ৭, ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিল ২০২৩ তারিখের টিকিট। ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ২০২৩ তারিখের টিকিট। ঈদ উপলক্ষে আন্তর্দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তর্দেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

 

  • ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
  • পবিত্র ঈদুল ফিতরের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।
  • টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

 

 

রেলের টিকিট কাটতে ১২ বছর বা তার বেশি বয়সী সবাইকে নিবন্ধন করতে হবে। কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে চাইলে যাত্রীরা অনলাইন অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে যে কোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

 

টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয়-পরিচয়পত্র নম্বর, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট যাচাই করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে টিকিট কেনার সময় যে যাত্রী ভ্রমণ করবেন তার এনআইডি লাগবে। যাত্রীর এনআইডি যাচাই করা হবে।

 

যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে, তারা বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা অ্যাকাউন্ট অথবা নিজেদের জন্মনিবন্ধন নম্বর দিয়ে কিংবা জন্মনিবন্ধন সনদ আপলোড করে নিবন্ধনকৃত অ্যাকাউন্ট দিয়ে টিকিট কিনতে পারবেন।

 

 

 

 

 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম / অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য https://eticket.railway.gov.bd ওয়েবসাইটে মোবাইল নম্বর, NID, জন্ম তারিখ ইমেইল ঠিকানা দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এরপর আপনার স্টেশন ও গন্তব্য অনুযায়ী নির্দিষ্ট তারিখের ট্রেন সার্চ করুন। সবশেষে আসন বাছাই করে অনলাইনে পেমেন্ট করে টিকিট বুকিং কনফার্ম করুন।

 

 

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার প্রক্রিয়া ধাপে ধাপে বর্ণনা করা হলো-

 

 

ধাপ ১: NID ভেরিফাই করুন

 

আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে গুগল ক্রোম (Chrome) ব্রাউজার থেকে ভিজিট করুন এই ওয়েবসাইটে- Bangladesh Railway E-Ticketing Service অথবা ডাউনলোড করুন Rail Sheba App

প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে ID ভেরিফিকেশন করতে হবে। শুরু করার জন্য Register ক্লিক করুন।

আপনার মোবাইল নম্বর, NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে Verify ক্লিক করুন। আপনার আইডি ভেরিফাই হলে, একটি Password সেট করুন। আপনার Email, Post Code ও ঠিকানা ইংরেজিতে লিখে Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

 

 

 

ধাপ ২: মোবাইল ভেরিফাই করুন

 

এরপর আপনার মোবাইলে 6 ডিজিটে একটি Verification Code পাঠানো হবে এবং Code টি দিয়ে Verify করতে চাওয়া হবে। আপনার মোবাইলে আসা Code টি 45 সেকেন্ডের মধ্যে সঠিকভাবে লিখে Continue বাটনে ক্লিক করুন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে একাউন্টে Log In হবে। লগইন হওয়ার পর Disclaimer এর শর্ত মেনে I AGREE করুন

 

 

 

ধাপ ৩: ট্রেন সার্চ করুন

 

প্রোফাইল আপডেট করা শেষে, ওয়েবসাইটের Home পেইজে ফিরে যান। আপনি কোন স্টেশন থেকে রওনা হবেন আর কোন স্টেশনে নামবেন সেই অনুসারে ট্রেন সার্চ করুন।

 

 

  • From – আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন বাছাই করুন এবং TO- তে আপনি যে স্টেশনে নামবেন তা বাছাই করুন।
  • Date of Journey থেকে আপনার ভ্রমণের তারিখ বাছাই করুন।
  • Choose Class – এখানে উপরের মত অপশনগুলো পূরণ করে হলুদ রংয়ের Find বাটনে ক্লিক করুন। এরপর আপনার বাছাই করা তারিখের সকল ট্রেনগুলো দেখানো হবে।

 

এখান থেকে ট্রেন ছাড়ার সময় অনুসারে আপনার পছন্দ মত ট্রেন থেকে টিকেট কাটার জন্য সিলেক্ট করুন।

 

 

 

ধাপ ৪: ট্রেন ও সিট বাছাই করুন

 

আপনার যাত্রার সময় ও আসনের ধরণ অনুসারে পছন্দমত ট্রেন ও সিট বাছাই করুন। এজন্য আপনার পছন্দের ট্রেনের আসন খালি থাকা সাপেক্ষে (Seats Available থাকলে) View Seats বাটনে ক্লিক করে সিট বুকিং করুন। শিশুদের টিকেটের মূল্য পরের ধাপে সমন্বয় করা হবে। এরপর CONTINUE PURCHASE বাটনে ক্লিক করে পরের ধাপে যান।

 

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩ [ঈদের টিকিট বিক্রির তারিখ]

 

 

 

ধাপ ৫: যাত্রীর তথ্য দিন

এ ধাপে যতগুলো সিট বুক করেছেন, তার যাত্রীদের নাম এবং শিশু বা বয়স্ক কিনা তা সিলেক্ট করতে হবে। ৩ থেকে ১২ বছর বয়সী শিশু থাকলে Passanger Type Child সিলেক্ট করুন। Child সিলেক্ট করলে তার ভাড়া স্বয়ংক্রীয়ভাবে সমন্বয় হবে বা কমে যাবে।

 

 

ধাপ ৬: টিকিটের মূল্য পরিশোধ করুন

এখানে টিকিটের মোট ভাড়ার পরিমাণ, ভ্যাট, ব্যাংক চার্জ ও মোট খরচের পরিমাণ দেখানো হবে। টিকেটের মূল্য পরিশোধ করার জন্য Mobile Banking (bKash) অথবা Debit/Credit Card অপশন বাছাই করুন। এরপর Confirm Purchase বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।

 

 

ধাপ ৭: ট্রেনের টিকিট ডাউনলোড ও প্রিন্ট করুন

 

সফলভাবে পেমেন্ট করার সাথে সাথেই Bangladesh Railway E Train Ticket System থেকে ই টিকিট ইস্যু করা হবে। টিকিটটি স্বয়ংক্রীয়ভাবে আপনার ব্রাউজার থেকে ডাউনলোড করা হয়ে যাবে। আপনার প্রোফাইলের Purchase History থেকেও টিকিট ডাউনলোড করে নিতে পারেন।

তাছাড়া, টিকিটের একটি কপি আপনার ইমেইলেও পাঠানো হবে। ইমেইলের Inbox Folder এ না পাওয়া গেলে SPAM Folder চেক করতে পারেন। টিকিটটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিন।

 

 

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম

মোবাইলে ট্রেনের টিকেট কাটতে আপনার মোবাইলে Google Pay Store থেকে Rail Sheba এপটি ডাউনলোড করুন ।

 

 

কিভাবে ট্রেনের টিকিট চেক করবেন

 

নিজের প্রোফাইল থেকে টিকিট কিনলে সেটা অবশ্য চেক করার আর দরকার হবে না। তবে অন্য দ্বারা অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করালে, ভ্রমণের আগে অবশ্যই চেক করে নিবেন। ট্রেনের টিকিট চেক করার জন্য ই টিকিটিং সাইটে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। সরাসরি ভিজিট করেই চেক করতে পারবেন।

 

অনলাইনে ট্রেনের টিকিট চেক করার জন্য ভিজিট করুন- eticket.railway.gov.bd । এরপর, উপরের ডান পাশ থেকে Verify Ticket মেন্যুতে ক্লিক করুন। ট্রেনের টিকেটে ব্যবহার করা মোবাইল নম্বর এবং টিকেটে উপরের অংশে লেখা, PNR Number টি লিখুন। এরপর Verify Ticket বাটনে ক্লিক করার পর টিকিট সঠিক থাকলে, Ticket Verified দেখাবে এবং ভ্রমণের রুট দেখাবে।

 

 

 

ট্রেনের টিকিট কেনার শর্তাবলী

 

বাংলাদেশ রেলওয়ে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী (তথ্যসূত্র- বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং সার্ভিস)

  • (BD Train Ticket Online) রেলের টিকিট ইস্যু করার জন্য, বাংলাদেশ রেলওয়ে পোর্টাল কার্ড/ওয়ালেট চার্জ তথ্যের জন্য বিভিন্ন পেমেন্ট গেটওয়ের উপর নির্ভর করে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের কোনো সংবেদনশীল তথ্য যেমন কার্ড/ওয়ালেটের বিবরণ, ওটিপি, পিন কোড সংরক্ষণ করে না।
  • যদি কোনো কার্ড/ওয়ালেট চার্জ করা হয় এবং/অথবা পেমেন্ট গেটওয়ে যথাসময়ে তথ্য ফেরত দিতে ব্যর্থ হয়, তাহলে এটা সম্ভব যে যাত্রীর কার্ড/ওয়ালেটে কাঙ্খিত টিকিটের জন্য ইস্যু করা ছাড়াই চার্জ করা হবে। এই ধরনের ক্ষেত্রে, পেমেন্ট গেটওয়ে স্বয়ংক্রিয়ভাবে 8 (আট) কার্যদিবসের মধ্যে গ্রাহক-যাত্রীর দ্বারা ক্রয়কৃত অর্থ তাদের নিজ নিজ কার্ড/ওয়ালেটে ফেরত দেবে।
  • যাইহোক, যদি এই ধরনের একজন ক্লায়েন্ট-যাত্রী 8 (আট) কার্যদিবসের মধ্যে ফেরত না পান, তাহলে ক্লায়েন্ট-যাত্রীকে support@br.gov.bd এ সমস্যাটির বিশদ বিবরণ সহ একটি অভিযোগ ইমেল পাঠাতে অনুরোধ করা হচ্ছে । এই ধরনের একজন ক্লায়েন্ট-যাত্রীকে উত্তর 7 কার্যদিবসের মধ্যে পাঠানো হবে।
  • অর্থপ্রদান পরিষেবা প্রদানকারীদের উপর নির্ভরতার কারণে, সমস্যাটি সমাধান করতে কয়েক দিন সময় লাগতে পারে।
  • অসফল কেনাকাটা এবং কার্ড চার্জিং সংক্রান্ত সমস্যাগুলির ফেরতের জন্য, ক্লায়েন্ট-যাত্রীকে অবশ্যই পেমেন্ট পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে হবে যার মাধ্যমে তিনি লেনদেন করেছেন।
  • সফলভাবে কেনা টিকিট ফেরতের জন্য, ক্লায়েন্ট-যাত্রীকে অবশ্যই তাদের নিজ নিজ স্টেশনে যেতে হবে (অর্থাৎ, প্রস্থান স্টেশন যেখান থেকে ক্লায়েন্ট-যাত্রী ভ্রমণ করবেন) এবং ফেরত কাউন্টারের সাথে যোগাযোগ করুন।
  • বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV টিকিট প্রদান না করা বা পেমেন্ট প্রক্রিয়াকরণে ত্রুটি বা অন্য কোনো কারণে যা বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV-এর নিয়ন্ত্রণের বাইরের কারণে টিকিট না দেওয়া বা ফেরত বিলম্বের জন্য দায়ী থাকবে না।

 

 

 

  • বাংলাদেশ রেলওয়ে কোনো গ্যারান্টি/ওয়ারেন্টি দেয় না যে অনেক পরিষেবা প্রদানকারীর উপর নির্ভরতার কারণে উপরোক্ত পরিষেবাগুলির যেকোনো একটি নিরবচ্ছিন্ন, সময়মত বা ত্রুটিমুক্ত হবে।
  • এই টিকিট অ-হস্তান্তরযোগ্য এবং অ-বরাদ্দযোগ্য।
  • 3 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য ছোট টিকিট কেনা বাধ্যতামূলক৷
  • যেসব যাত্রী লাগেজের ওজন সীমার মধ্যে ভ্রমণ করেন তাদের জন্য কোনো অতিরিক্ত ফি নেই: AC- 56 KG, প্রথম শ্রেণি- 37.5 KG, শোভন চেয়ার/ শোভন- 28 কেজি, শুলোভ- 23 কেজি।
  • অনিবার্য পরিস্থিতির কারণে যাত্রার সময় কোচ/সিট নম্বর পরিবর্তন হতে পারে।
  • বাংলাদেশ রেলওয়ে একটি জাতীয় সম্পদ। টিকিট না কিনে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করবেন না। ভ্রমণের সময় ট্রেনের টিকিট কিনুন এবং অন্যদেরও তা করতে উৎসাহিত করুন।
  • বৈধ টিকিট ছাড়া যেকোন ভ্রমণ করলে বিচারের মুখোমুখি হতে পারে। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য যাত্রীর অবশ্যই একটি বৈধ টিকিট থাকতে হবে। কোনো মেয়াদোত্তীর্ণ টিকিট বা ভবিষ্যতে ভ্রমণের তারিখ থাকা টিকিট বৈধ হবে না।
  • ভ্রমণের তারিখ এবং সময়, গন্তব্য, আসন নম্বর এবং কোচের বিবরণ সম্পর্কিত টিকিটের সঠিকতা পরীক্ষা করা গ্রাহক-যাত্রীর দায়িত্ব। পছন্দসই গন্তব্যের প্রাপ্যতা, আসন সংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে ভুলভাবে কেনা টিকিটগুলি প্রতিস্থাপন করা যেতে পারে।
  • এই শর্তাবলীতে বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV দ্বারা স্বীকার করা যাই হোক না কেন, বাংলাদেশ রেলওয়ে বা Shohoz-Synesis-Vincen JV কেউই রেল টিকিট বা ভ্রমণের কারণে উদ্ভূত প্রকৃতির কোনো দায় স্বীকার করে না।

 

 

 

 

ট্রেনের টিকিট কাউন্টার থেকে কেনা টিকেট কিভাবে অনলাইনে Verify করতে হয়?

ট্রেনের টিকিট কাউন্টার থেকে কেনা অফলাইন টিকেট ভেরিফাই করার জন্য, প্রথমে Bangladesh Railway E Ticket ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও মোবাইল ভেরিফিকেশন করুন। তারপর Verify Ticket মেন্যুতে গিয়ে মোবাইল নম্বর ও টিকেট নম্বর দিয়ে Verification করতে পারবেন।

টিকিট সংক্রান্ত সমস্যায় করণীয় কি?

টিকিট সংক্রান্ত কোনো সমস্যা হয় কিংবা টাকা কেটে নিলেও যদি ই-টিকিট ইস্যু না হয়, তাহলে বিকাশের ১৬২৪৭ নাম্বারে কল করে আপনার সমস্যার কথা জানান। এছাড়া ই-মেইল করুন ‘support@eticket.railway.gov.bd’ এই ঠিকানায়।
=

 

 

সর্বশেষ সংবাদ

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.