অনলাইন ইকোসিস্টেম সুশৃঙ্খল করার নির্দেশনা সি চিন পিংয়ের

অনলাইন ইকোসিস্টেম সুশৃঙ্খল করার নির্দেশনা সি চিন পিংয়ের

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গতকাল (শুক্রবার) বিকেলে ২৩তম সম্মিলিত অধ্যয়ন অধিবেশন আয়োজন করে। এতে ‘অনলাইন ইকোসিস্টেম’ বা ইন্টারনেট পরিবেশের শাসনব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং অধিবেশনে জোর দিয়ে বলেন, অনলাইন ইকোসিস্টেম পরিচালনা হলো ইন্টারনেট ক্ষেত্রে শক্তিশালী দেশ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব; যা দেশের উন্নয়ন, নিরাপত্তা ও জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। সি চিন পিং বলেন, অনলাইন ইকোসিস্টেম পরিচালনার জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা উন্নত করতে হবে। একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর অনলাইন পরিবেশ তৈরির জন্য দূরদর্শিতা, নির্ভুলতা এবং প্রশাসনের সমন্বয় বাড়াতে হবে। জাতীয় শাসনব্যবস্থায় ইন্টারনেট ইকোসিস্টেমের পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে একটি সুদৃঢ় ও ব্যাপক ইন্টারনেট শাসনকাঠামো প্রতিষ্ঠা করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে ইন্টারনেট পরিচালনায় রাজনৈতিক ও নেতৃত্বের দায়িত্ব জোরদার করতে হবে। পাশাপাশি, জনমত বোঝা এবং সঠিক পরিচালনার জন্য ইন্টারনেট ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম, স্ব-মিডিয়া মাল্টি-চ্যানেল অনলাইন সংস্থাগুলোকে সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করতে হবে, যাতে তারা ইতিবাচক শক্তির প্রচারক হিসেবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, আমাদের আরও বেশি অর্থবহ, আকর্ষণীয় এবং প্রভাবশালী অনলাইন কনটেন্ট তৈরি করা উচিত। উচ্চমানের অনলাইন কনটেন্ট সরবরাহে মূলধারার মিডিয়াকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সি চিন পিং উল্লেখ করেন, অনলাইন ইকোসিস্টেম পরিচালনা বিশ্বের সব দেশের জন্যই একটি সাধারণ চ্যালেঞ্জ। আন্তর্জাতিক নিয়ম প্রণয়নে সক্রিয় অংশগ্রহণ, অনলাইন অপরাধ দমন এবং সাইবার স্পেসে ‘অভিন্ন কল্যাণের সমাজ’ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। ইন্টারনেটের মাধ্যমে চীনের কণ্ঠস্বর এবং চীনের গল্পগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে। (শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.