কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নৈতিক ঝুঁকি মোকাবিলা এবং এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতে পরীক্ষামূলক নতুন নির্দেশিকা জারি করেছে চীন। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ সরকারের মোট ১০টি বিভাগ যৌথভাবে এ নীতিমালা প্রকাশ করেছে।
নির্দেশিকায় একদিকে এআই প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশকে উৎসাহিত করা হয়েছে, অন্যদিকে এর সম্ভাব্য নৈতিক ঝুঁকি কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এতে তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রথমত, প্রযুক্তি মানুষের কল্যাণে আসা, দ্বিতীয়ত এআই ব্যবহারে বৈষম্য না থাকে, এবং সবশেষ এ প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং বিশ্বাসযোগ্য হওয়া।
নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, এআই মডেল তৈরির জন্য তথ্যের মানদণ্ড কেমন হবে এবং অ্যালগরিদম কতটা যুক্তিসঙ্গত হবে, তা কঠোরভাবে পর্যালোচনা করা হবে। বিশেষ করে এআই’র মাধ্যমে পক্ষপাতিত্ব, বৈষম্য বা শোষণের সুযোগ না থাকে, সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।
নাহার/লুৎফর
তথ্য ও ছবি- সিসিটিভি