ছিংমিং উৎসব: চীনা পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি

ছিংমিং উৎসব: চীনা পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি

বসন্তের নরম রোদ, মৃদু হাওয়া আর রঙিন ফুলের সমারোহে চীন এখন জীবন্ত ক্যানভাস। শীতকে ঝেড়ে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। একদিকে প্রকৃতিতে বসন্ত অন্যদিকে, ছিংমিং উৎসবে পর্যটনে লেগেছে ঢেউ।

মিষ্টি রোদ, চারদিকে বসন্তের আমেজ তার ওপর ছিংমিং উৎেসবের ছুটি- সব মিলিয়ে ভ্রমণের মেজাজে চীনারা। শুধু চীনের মানুষই যে অবকাশযাপনে বেরুচ্ছেন তা নয়, নানা দেশ থেকে এখানে বসন্তকে উপভোগে মেতেছেন পর্যটকরাও।

প্রতি বছর পূর্বপুরুষদের স্মরণে হয়ে আসা ছিংমিং ঐতিহ্যবাহী দিন এবার পড়েছে ৫ এপ্রিল। ছিংমিং-এ চীনে তিন দিনের ছুটিতে নগরজীবনের ব্যস্ততা পেছনে ঠেলে সবাই ছুটছে প্রকৃতির কোলে। যেখানে ফুলের রঙ আর বসন্তের মাখামাখি।

উত্তরের থিয়েনচিন শহরে যেন বসেছে বেগোনিয়া ফুলের উৎসব। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে শতাধিক সাংস্কৃতিক পরিবেশনা। সেখানে দর্শনীয় ঘোড়ার গাড়ি যোগ করেছে ভ্রমণের রোমাঞ্চ। উৎসবের আবহে প্রায় দুই শতাধিক দোকানে সেজেছে নতুন সাজে।

মধ্যাঞ্চলের হুনান প্রদেশের ছাংশাং শহরের চিয়াংফেং গ্রামের ক্ষেতে এখন সরিষার হলুদ ফুলের সমুদ্র। সবমিলিয়ে এ গ্রামটি এখন জনপ্রিয় ভ্রমণকেন্দ্র হয়ে উঠেছে পর্যটকদের কাছে। চা ঘর, শরীরচর্চা কেন্দ্র আর শিল্পচর্চার আসর এ সব নিয়ে গ্রামীণ অর্থনীতিতে পেয়েছে বৈচিত্র্য ও গতি। যার ফলে এখানকার মানুষের বেড়েছে আয় রোজকার।

ফুলের রঙে উৎসবের আবহে আর মানুষের উচ্ছ্বাসে চীনজুড়ে ছিংমিং শুধু স্মরণের উৎসব নয়, বরং জীবনের উদযাপনও।

লুৎফর/ নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.