ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার কারণে সংযুক্ত আরব আমিরাত তার আকাশসীমার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে আমিরাত কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, আকাশসীমার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখার এই সিদ্ধান্ত মূলত একটি বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ। এ ছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুবাই মিডিয়া অফিস এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশজুড়ে শোনা যাওয়া বিকট শব্দগুলো মূলত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কারণেই তৈরি হয়েছে।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)