মার্চ ১৭: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে আকাশে ধেয়ে আসা একটি লক্ষ্যবস্তুকে ভূপাতিত করেছে। স্থানীয় সময় গতকাল রাত ১০টা ৪৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি ড্রোনকে সফলভাবে প্রতিহত করা হয়েছে।
বাগদাদের প্রধান সরকারি দপ্তর ও বিদেশি দূতাবাসগুলো মূলত অতি সুরক্ষিত 'গ্রিন জোনে' অবস্থিত। ওই রাতে এটি ছিল সেখানে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা। এর কিছুক্ষণ আগেই 'গ্রিন জোনে' একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদকের অবস্থানেও ব্যাপক কম্পন অনুভূত হয়।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
巴格达“绿区”再遭袭 美驻伊拉克大使馆启动防空系统
当地时间16日22时48分许,位于伊拉克首都巴格达的美国驻伊大使馆防空系统启动,拦截空中目标。据目击者称,一架无人机被成功拦截。
这是巴格达的主要政府机关和外国使馆所在地“绿区”当晚第二次遭袭。稍早些时候,“绿区”传出巨大爆炸声,新华社记者驻地震动明显。