চীনা প্রতিনিধিদলের সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

চীনা প্রতিনিধিদলের সঙ্গে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

মার্চ ১৭: ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লাম গতকাল (সোমবার) হ্যানয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জননিরাপত্তামন্ত্রী ওয়াং শিয়াও হোং এবং প্রতিরক্ষামন্ত্রী তুং চ্যুন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীনা প্রতিনিধিদলটি মূলত দুই দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে “৩+৩” কৌশলগত সংলাপের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে হ্যানয় সফর করছে।

সাক্ষাৎকালে তো লাম পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মাধ্যমে চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং-কে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি চীনের 'দুই অধিবেশন' সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় এবং “পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা” অনুমোদিত হওয়ায় অভিনন্দন জানান। তো লাম বলেন, ভিয়েতনাম ও চীনের মধ্যে “৩+৩” কৌশলগত সংলাপ প্রক্রিয়াটি মূলত দুই দলের শীর্ষ নেতাদের যৌথ উদ্যোগ, যা দুই দেশের মধ্যে উচ্চমাত্রার রাজনৈতিক আস্থা প্রতিফলিত করে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এই সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। এটি 'ভিয়েতনাম-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়' গঠনকে আরও গভীর ও বাস্তবসম্মত করতে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই অস্থিতিশীল বিশ্বে চীন একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভিয়েতনাম সবসময় চীনের সঙ্গে সম্পর্ককে তার বৈদেশিক নীতির সর্বোচ্চ অগ্রাধিকার ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে। ভিয়েতনাম 'এক চীন' নীতিতে অবিচল থাকবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং-এর প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করবে।

জবাবে ওয়াং ই প্রথমে তো লাম-এর মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিং-এর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির চতুর্দশ কংগ্রেস সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় পুনরায় অভিনন্দন জানান। ওয়াং ই বলেন, “৩+৩” কৌশলগত সংলাপের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তাঁদের এই ভিয়েতনাম সফর দুই দল ও দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নেরই একটি অংশ। তিনি বলেন, “উন্নয়ন ও নিরাপত্তা সমন্বয় করা, সমাজতান্ত্রিক পথে চলা এবং যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা করা”—এই মূল প্রতিপাদ্য নিয়ে আমরা গভীর মতবিনিময় করেছি এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছেছি। এটি বহির্বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠিয়েছে যে, চীন ও ভিয়েতনাম নামক দুটি সমাজতান্ত্রিক দেশ একসঙ্গে রাজনৈতিক ব্যবস্থার নিরাপত্তা রক্ষা এবং জাতীয় পুনরুজ্জীবন ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

ওয়াং ই আরও বলেন, এটি চীন ও ভিয়েতনামের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো চালু হওয়া একটি কৌশলগত যোগাযোগ প্ল্যাটফর্ম, যা দুই দেশের মধ্যে কৌশলগত আস্থা ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৌশলগতভাবে অর্থপূর্ণ 'চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়' নির্মাণে নতুন অগ্রগতি অর্জনের প্রতীক হয়ে থাকবে।

বৈঠকে ওয়াং শিয়াও হোং ও তুং চ্যুন যথাক্রমে চীন ও ভিয়েতনামের জননিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সফরকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ওয়াং ই-এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া ওয়াং ই ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই চুং-এর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

越共中央总书记苏林会见王毅一行

越南共产党中央总书记苏林16日在河内会见出席中越外交、国防、公安“3+3”战略对话机制首次部长级会议的外交部长王毅、公安部长王小洪、国防部长董军。

苏林请王毅转达对习近平总书记的良好祝愿,祝贺中国全国两会成功举行并通过“十五五”规划纲要。苏林表示,“3+3”机制是越中两党领导人的共同倡议,体现了双方的高度政治互信,彰显关键领域合作已成为双边关系的重要支柱,将有力推动越中命运共同体建设走深走实。中国是动荡世界的中流砥柱。越方始终将对华关系作为对外政策的头等优先和战略选择,继续坚定奉行一个中国政策,支持习近平主席提出的四大全球倡议。

王毅首先转达习近平总书记对苏林的亲切问候,再次祝贺越共十四大胜利召开。王毅表示,此次赴越出席“3+3”战略对话机制首次部长级会议,就是要落实两党两国最高领导人重要共识。我们围绕“统筹发展与安全,走好社会主义道路,携手应对共同挑战”这一主题深入交换意见,达成广泛共识,对外释放中越两大社会主义国家携手维护政治制度安全、共谋民族发展振兴的重要信号。这是中越两国在全球首创的战略沟通平台,标志着双方战略互信与合作迈上新台阶,构建具有战略意义的中越命运共同体取得新进展。

王小洪、董军分别介绍中越公安、国防部门间合作情况。

访问期间,越南总理范明政会见王毅一行。王毅还与越共中央政治局委员、外交部长黎怀忠举行了双边会谈。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.