চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জননিরাপত্তামন্ত্রী ওয়াং শিয়াও হোং এবং প্রতিরক্ষামন্ত্রী তুং চ্যুন গতকাল (মঙ্গলবার) হ্যানয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীন-ভিয়েতনাম ‘৩+৩’ কৌশলগত সংলাপের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে এই চীনা প্রতিনিধিদলটি ভিয়েতনাম সফর করছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ফাম মিন চিন ওয়াং ই-এর মাধ্যমে চীনা নেতাদের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন। একই সঙ্গে চীনের 'দুই অধিবেশন' সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় তিনি চীনকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং-কে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটির বলিষ্ঠ নেতৃত্বে চীন ব্যাপক উন্নয়নমূলক সাফল্য অর্জন করেছে এবং দেশটির আন্তর্জাতিক মর্যাদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ‘৩+৩’ কাঠামোর প্রথম মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের সফল আয়োজন দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চমাত্রা এবং দৃঢ়তাকেই সম্পূর্ণরূপে প্রতিফলিত করে।
তিনি আরও জানান, ভিয়েতনাম দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে এবং প্রেসিডেন্ট সি চিন পিং-এর প্রস্তাবিত বৈশ্বিক উদ্যোগগুলোকে সমর্থন করে। দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, ভিয়েতনাম-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে ক্রমাগত গভীরতর করা এবং একটি ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তুলতে ভিয়েতনাম চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
জবাবে ওয়াং ই প্রথমে চীনা নেতাদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, গত এপ্রিলে প্রেসিডেন্ট সি চিন পিং-এর ভিয়েতনাম সফরের পর থেকে দুই দেশের মধ্যে সর্বাত্মক সহযোগিতা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটি দুই দল ও দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের শক্তিশালী অভ্যন্তরীণ চালিকাশক্তি এবং উজ্জ্বল সম্ভাবনাকেই সম্পূর্ণরূপে প্রদর্শন করে।
তিনি আরও বলেন, ‘৩+৩’ কৌশলগত সংলাপের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী চীন ও অন্য কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠিত এটিই প্রথম ‘৩+৩’ ব্যবস্থা, যা দুই দল ও দেশের মধ্যকার সম্পর্কের উচ্চমাত্রা এবং কৌশলগত প্রকৃতিকে নির্দেশ করে। শীর্ষ নেতাদের গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের পাশাপাশি উন্নয়ন কৌশলের সমন্বয়কে সার্বিকভাবে গভীরতর করতে, সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে আরও প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। এই উত্তাল ও পরিবর্তনশীল বিশ্বে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে ভিয়েতনামের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বেইজিং।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)
越南总理范明政会见王毅一行
3月16日,越南总理范明政在河内会见出席中越外交、国防、公安“3+3”战略对话机制首次部长级会议的外交部长王毅、公安部长王小洪、国防部长董军。
范明政请王毅转达对中国领导人的亲切问候,祝贺中国全国两会成功举行,表示在以习近平同志为核心的中共中央坚强领导下,中国取得巨大发展成就,国际地位持续提升。 “3+3”机制首次部长级会议成功举行,充分体现了两国关系的高水平。越方坚定奉行一个中国政策,支持习近平主席提出的系列全球倡议,愿同中方落实好两党最高领导人重要共识,不断深化越中全面战略合作伙伴关系和建设具有战略意义的命运共同体。
王毅首先转达中方领导人的亲切问候,表示去年4月习近平总书记、国家主席访越以来,中越全方位合作驶入快车道,充分表明两党两国关系发展具有强大内生动力和光明前景。“3+3”战略对话机制首次部长级会议成功召开。这是中越在全球建立的首个“3+3”机制,充分彰显了两党两国关系的高水平和战略性。 中方愿同越方共同落实好两党两国最高领导人重要共识,全面深化发展战略对接,加强互联互通、经贸投资等领域合作,实施更多惠民生项目,更好造福两国人民,在动荡变革的世界中携手并肩、砥砺前行。
王小洪、董军分别介绍中越公安、国防部门间合作情况。