এপ্রিল ৫: আজ (রোববার) ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী, ইসফাহানের আকাশে, একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের উপর আঘাত হানে। এতে ড্রোনটি ভূপাতিত হয়। ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এদিকে, এনবিসি নিউজের গতকাল (শনিবার) প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ১৬টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। জানা গেছে, প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার। (ছাই/আলিম)