Tuesday, November 10, 2026
Live
খবর
Verified
৩ মিনিটে পড়া যাবে

ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময় বেড়েছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময় বেড়েছে

শিক্ষার্থীদের ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময় বাড়ানো হয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী ২৭ এপ্রিল ২০২২ পর্যন্ত বিভাগভিত্তিক তথ্য পাঠাতে বলেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ১৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়া সংক্রান্ত বিষয়ে ডাটা এন্ট্রির জন্য পুনর্নির্ধারিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রির সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে কারিগরি ক্রটি ও মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যার কারণে সেই কার্যক্রম ধীরগতি হওয়ায় ব্যবহারকারীদের সুবিধার্থে বিভাগভিত্তিক ডাটা এন্ট্রির নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নতুন সময়সীমায় বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য দেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে, ঢাকা বিভাগে ১ থেকে ১৬ মার্চের মধ্যে, রাজশাহী ও সিলেট বিভাগে ১৭ থেকে ৩১ মার্চের মধ্যে, বরিশাল ও খুলনা বিভাগে ১ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের তথ্য ১৩ থেকে ২৭ এপ্রিলের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এতে বিভাগভিত্তিক উল্লেখিত সময়ের মধ্যে ডাটা এন্ট্রি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এক বিভাগের প্রতিষ্ঠান অন্য বিভাগের জন্য নির্ধারিত সময়ে দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, স্কুল-কলেজ বন্ধ থাকায় ইউনিক আইডির ডাটা এন্ট্রি কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শেষ না হওয়া পর্যন্ত ও স্কুল না খোলা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ব্যানবেইস। এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি আকারে তা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়।

আইইআইএমএস (এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ না হওয়ায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম শুরু না হওয়ায় তথ্যছক পূরণ ও ডাটা এন্ট্রি কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

ইউনিক আইডি ফরম পূরণ ও ডাটা এন্ট্রির তারিখ

বিভাগফরম পূরণ ও ডাটা এন্ট্রির সময়সীমা
চট্টগ্রাম বিভাগ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২
ঢাকা বিভাগ১ থেকে ১৬ মার্চ ২০২২
রাজশাহী ও সিলেট বিভাগ১৭ থেকে ৩১ মার্চ ২০২২
বরিশাল ও খুলনা বিভাগ ১ থেকে ১২ এপ্রিল ২০২২
রংপুর ও ময়মনসিংহ বিভাগ১৩ থেকে ২৭ এপ্রিল ২০২২

আরো পড়ুন :
>> ইউনিক আইডি ফরম পূরণের নিয়ম : https://edudaily24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a1/
>> ইউনিক আইডি কী ও কেন দরকার : https://edudaily24.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87/

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.