ইরানের সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পূর্ণ অজ্ঞ: ইরানি সামরিক কমান্ডের হুঁশিয়ারি

ইরানের সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পূর্ণ অজ্ঞ: ইরানি সামরিক কমান্ডের হুঁশিয়ারি

এপ্রিল ২: ইরান সময় বৃহস্পতিবার সকালে ইরানের ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ড’-এর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখে না। তিনি দাবি করেন, ইরানের বিশাল ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে তারা একেবারেই অজ্ঞ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না "শত্রু সম্পূর্ণরূপে অপমানিত, অনুতপ্ত হয় এবং আত্মসমর্পণ করে"।

মুখপাত্র আরও বলেন, "মনে করো না যে তোমরা আমাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নির্ভুল-নির্দেশিত ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং বিশেষ সরঞ্জাম ধ্বংস করতে পেরেছ। এই ধারণা তোমাদের কেবল আরও গভীর সংকটে ফেলবে।" তিনি জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ অচিরেই "আরও বিধ্বংসী, ব্যাপক ও ধ্বংসাত্মক অভিযানের" সম্মুখীন হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একই দিনে জানান, বর্তমানে সমগ্র ইরান একত্রিত হয়ে এই "অন্যায় ও আগ্রাসী যুদ্ধের" বিরুদ্ধে লড়াই করছে। তিনি জানান, এই "অবৈধ যুদ্ধ" যতদিন চলতে থাকবে এবং শত্রুরা ইরানের জনগণ ও শহরগুলোর ওপর হামলা চালাতে থাকবে, ইরান ততদিন তীব্র প্রতিরোধ চালিয়ে যাবে।

অন্যদিকে, স্থানীয় সময় ১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জাতীয় বক্তৃতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে "দ্রুত, নির্ণায়ক ও চূড়ান্ত বিজয়" অর্জনের দাবি করেন। তিনি আরও জানান যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা "অনেকটাই দুর্বল" করা হয়েছে এবং অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারের সংখ্যা "প্রায় নিঃশেষিত" হয়ে গেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.