এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ভিত্তিহীন অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে তার দেশ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সামরিক পণ্যের রপ্তানির ক্ষেত্রে চীন বরাবরই সতর্ক ও দায়িত্বশীল নীতি অনুসরণ করে আসছে। অভ্যন্তরীণ আইন, বিধিবিধান এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব রপ্তানি কঠোরভাবে মানা হয়।
ইরানে কথিত সামরিক রপ্তানির অভিযোগে ৫০ শতাংশ শুল্ক বাড়ানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে মুখপাত্র সতর্ক করে বলেন, শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না।
চীন এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর ওপর জোর দিয়েছে।
সূত্র: সিএমজি