এপ্রিল ১৩: পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে । একই সঙ্গে, ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী সব নৌযানের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা বৃদ্ধি এবং তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। ফলস্বরূপ, নতুন লেনদেন সপ্তাহের শুরুতেই রোববার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং সোনার দামের তীব্র পতন ঘটে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মার্কিন এই পদক্ষেপ হরমুজ প্রণালির সংকট আরও ঘনীভূত করতে পারে। এতে তেলের সরবরাহ ঘাটতি দেখা দেবে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়বে। তাঁরা আরও সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করে, তবে তা এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি করবে। সংঘাত শেষ হওয়ার অনেক পরও এর দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যাবে।
সূত্র: সিএমজি