এপ্রিল ১৩, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী দুটি নৌকায় মার্কিন বাহিনীর চালানো হামলায় প্রাণ গেছে অন্তত পাঁচজনের। রোববার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড।
বিবৃতিতে বলা হয়, ১১ এপ্রিল ওই দুটি নৌযানে প্রাণঘাতী হামলায় চালানো হয়। প্রথম হামলায় দু’জন নিহত হন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরের হামলায় আরও তিনজন নিহত হন।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার রোধে এ ধরনের অভিযান চলবে।
সূত্র: সিএমজি