এপ্রিল ১৩: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক হামলা পুনরায় শুরু করার কথা বিবেচনা করছেন। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার চিন্তাও করছেন তিনি। গতকাল (রোববার) মার্কিন কর্মকর্তা ও নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প যেসব বিকল্পের কথা ভেবেছিলেন, এটি তার মধ্যে অন্যতম। তবে, দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার অনিচ্ছার কারণে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ বোমা হামলার আশঙ্কা কম। দীর্ঘমেয়াদি নিরাপত্তা মিশন পরিচালনায় মিত্রদের ওপর চাপ দেওয়ার কথাও ভাবছেন ট্রাম্প।
সূত্র: সিএমজি