এপ্রিল ১২: আজ (রোববার) ভোরে ‘যুক্তরাষ্ট্রের লোভ ও উচ্চাকাঙ্ক্ষার’ কারণে কোনো চুক্তি ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শেষ হয়েছে বলে ইরানের একটি সূত্র জানিয়েছে।
ইরান জানিয়েছে যে, তাদের প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ২১ ঘণ্টা আলোচনা করেছে। এই আলোচনায় তারা রাজনৈতিক, সামরিক ও শান্তিপূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানি জনগণের মৌলিক অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করেছে এবং যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এমন কিছু ছাড় আদায়ের চেষ্টা করেছিল, যা তারা যুদ্ধেও অর্জন করতে পারত না। এর মধ্যে হরমুজ প্রণালী সম্পর্কিত বিষয় এবং ইরান থেকে পারমাণবিক উপকরণ স্থানান্তর করার দাবি অন্তর্ভুক্ত ছিল, যা ইরানি প্রতিনিধিদল দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রকে একটি কাঠামো চুক্তির দিকে পরিচালিত করার জন্য ইরান বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছিল; কিন্তু যুক্তরাষ্ট্রের লোভের কারণে তা যুক্তিবাদ ও বাস্তবতা হারিয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আজ (রোববার) পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি এবং তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।
সূত্র: সিএমজি