মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এতে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। মুখপাত্র বলেন, এখন সবচেয়ে জরুরি কাজ হল সংশ্লিষ্ট সকল পক্ষের অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সংলাপ এবং আলোচনার সঠিক পথে ফিরে আসা, যাতে পরিস্থিতির আরও অবনতি এবং উত্তেজনা রোধ করা যায়।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি